ক্যালেন্ডারে জুলাই মাসের দিন মাত্র একত্রিশটি। কিন্তু ইতিহাসের কিছু কিছু জুলাই কোনো ক্যালেন্ডার মানে না। তারা শেষ হয় না নির্ধারিত দিনে; রক্ত, অশ্রু আর মানুষের প্রতিরোধের ভেতর দিয়ে আরও কয়েক দিন বেঁচে থাকে।
২০২৪-এর জুলাই তেমনই এক জুলাই। যে জুলাই ৩১ তারিখে শেষ হয়নি, পেরিয়ে গেছে আগস্টের ৫ তারিখ পর্যন্ত। তাই ৫ আগস্ট কেবল ৫ আগস্ট নয়; মানুষের স্মৃতিতে সে ৩৬ জুলাই।



